বাড়ি
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
আমার দালান ঘরে,
ভাবছি এবার করবো বাড়ি
মেঘেরই ওপরে।।
প্রাসাদসম বাড়ি আমার
দশ না বিঘার পরে ,
ঝিকমিকয়ে মোজাইক জ্বলে
পারস্য পাথরে।।
বিশাল সে না অট্টলিকায়
বড় বড় ঘর,
রড-সিমেন্টের পিলারগুলো
করে না নড়বড়।।
ময়ূরপঙ্খী খাটে আমার
আসে না যে ঘুম,
মনটা ব্যাকুল পেতে যে আজ
মেঘ বালিকার চুম।।
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
আমার দালান ঘরে,
ভাবছি এবার করবো বাড়ি
মেঘেরই ওপরে।।














