মহানন্দার তীরে

মেঘ মঞ্জুরী

মেঘ মঞ্জুরী

মেঘ

তোমাকে কেউ বাসতো না ভালো
যদি না থাকতো সূর্য,
থাকতো না আহ্লাদী রুপ
হতো না পথিক মুগ্ধ।
দেখতো না কেউ অবাক হয়ে
ধনুক রংধনু,
অপেক্ষার প্রহর গুনতো না
ফুলের রেণু।

মেঘ, করছো কি তুমি রাগ!
আমি কবি! সত্য বলা স্বভাব
দিয়ো না অভিশাপ।
একদা আমিও
ছিলাম তোমার রূপের পূজারী,
তোমার সৌন্দর্যের করেছি বর্ণনা
মিশিয়ে মনের মাধুরী।

এক পড়ন্ত বিকেলে দেখছিলাম
তোমার রুপের বাহার,
কী তোমার বিলাসীতা
যেনো সব রুপের আধার!
একবার হচ্ছো স্বর্ণের সাগর, ক্ষণেই রুপার
হচ্ছো চীনা সিঁধুর পলকেই শুভ্র তুষার।

কিন্তু হায়! সূর্যটা যেমনি অতলে দিলো ডুব,
সারা রাত খুঁজেও পেলাম আর না তোমার রূপ।

Facebook
LinkedIn

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার করুন :

আরও পোস্ট

মহুয়ার মাতাল চোখ – সুমন নাসির

“আমি জানি—আমি ফিরে এসেছি ঠিকই। কিন্তু যে অংশটা ফিরে আসেনি, সেটা এখনও পদ্মার চরে ভাসছে। আর সত্যটা এখন আমার ভেতরে ধীরে ধীরে উঠে আসছে… মহুয়া আমি নিজেই।”

নীল ধুতুরা – সুমন নাসির

মেয়েটির গায়ে অজানা এক বনজ সুবাস, পাশে এসে দাড়ালেই বাতাসে ভাসে অজানা ফুলের মায়াবী মাদকতা। হাজারো রঙ বেরঙের প্রজাপতিদের মতো ইথারে নাচানাচি করে পৃথিবীর সমস্ত প্রজাতির ফুলের ঘ্রাণ ও রেণু। রক্তের নিউরণে নিউরণে সৃষ্টি হয় আড়োলন, মস্তিষ্ক খুঁজতে থাকে মেয়েটির দেহে, নিঃশ্বাসে অজানা অচেনা ফুলের ঘ্রাণ। মাথাটা ঝিমঝিম করে তার প্রতিটি নিঃশ্বাসের উঠানামায়। হৃদয় তোলপাড় করা সেই ঘ্রানের সাথে মেলেনা গোলাপ, বেলী, বকুল, হাসনাহেনা কিংবা রজনীগন্ধা।

বাথান – সুমন নাসির

তাদের আবেগ ছিল বরেন্দ্রের তপ্ত মাটির মতোই জ্বলন্ত। রফিকের ঘাম-মাখা পুরুষালি গন্ধ আর চম্পার কাঁচা হলুদের মতো সুবাস মিশে এক হয়ে গেল। তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল—যেন সমাজ, শ্রেণি, সব তুচ্ছ। সেই মিলন শুধু শরীরের ছিল না। ছিল দুটো আত্মার তীব্র আর্তি—সব শৃঙ্খল ভেঙে ফেলার মরিয়া চেষ্টা……

লাল মাটির মায়া – সুমন নাসির  

সাঁওতাল মাঝির একমাত্র মেয়ে। তার গায়ের রঙ যেন এই বরেন্দ্রের লাল মাটি দিয়েই গড়া—গভীর তামাটে, যাতে সূর্যের আলো পড়লে সোনালি আভা খেলে। ঘন কালো চুল খোঁপায় বাঁধা, তাতে গোঁজা বুনো ফুলের মালা, যার গন্ধে চারপাশ মাতাল হয়ে যায়। নীল শাড়ি খাটো করে জড়ানো কোমরে, হাতে-গলায় রুপোর গয়না ঝলমল করছে……

আমাদের একটি বার্তা পাঠান

সম্পর্কিত পোস্ট

Scroll to Top